‘তুমি লাখে এক...’, আরহানের জন্মদিনে লিখলেন সৎ মা সুরা - 24 Ghanta Bangla News
Home

‘তুমি লাখে এক…’, আরহানের জন্মদিনে লিখলেন সৎ মা সুরা

Spread the love

বিয়ের পরে বহু সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন অভিনেতা আরবাজ় খান। বাবার বিয়েতে নাচ করায় নানা কটাক্ষ শুনতে হয়েছিল আরবাজের প্রথম পক্ষের সন্তান আরহানকেও। তবে সৎ ছেলেকে খুব অল্পদিনেই বড় সার্টিফিকেট দিলেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী সুরা খান। আরহানের সঙ্গে কাটানো নানা মিষ্টি মুহূর্ত ভাগ করে সুরা লিখেছেন, ‘তোমায় যত বছর ধরে চিনি, তাতে একজন ভালো সন্তান এবং বন্ধু হিসেবে সবসময়ই শ্রদ্ধা করি। তবে বড় দাদা হিসেবে তোমায় দেখতে পাওয়াটা বড় পাওনা। সিপারা সত্যিই খুব ভাগ্যবান বোন, আর তুমি হলে লাখে একজন। আমাদের অনেক ভালোবাসা, সবসময়। শুভ জন্মদিন, আরহান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *