‘জখম’ বাঘিনিকে ছাড়া হয়েছিল বক্সায়
তবে বাঘিনির গতিবিধির থেকেও বেশি দুশ্চিন্তার খবর এসেছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সূত্রে। জানা যাচ্ছে, গত ২ অক্টোবর বক্সার জঙ্গলে টাইগার রিইন্ট্রোডাকশনের পরে ১৫ অক্টোবর দিল্লিতে সেই নিয়ে একটি রিভিউ মিটিং হয়। সেখানে ন্যাশনাল টাইগার কনজ়ারভেশন অথরিটি, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আধিকারিকদের পাশাপাশি হাজির ছিলেন বক্সায় বাঘিনি আনার কাজে যুক্ত বনকর্তারাও। জানা যাচ্ছে, সেখানেই গ্লোবাল টাইগার ফোরামের সেক্রেটারি জেনারেল তথা বক্সা নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য রাজেশ গোপাল জানতে চান, দীর্ঘ যাত্রাপথের ধকলে শরীরে (মুখে, নাকে, পায়ে) একাধিক ‘জখম’ থাকা সত্ত্বেও কোন কারণে গত ২ অক্টোবর বাঘিনিটিকে মুক্ত জঙ্গলে পাঠানোর জন্য বক্সার এনক্লোজ়ারের দরজা খুলে দেওয়া হয়েছিল? বাঘিনির একাধিক নখ উপড়ে গিয়েছে — দেখার পরেও কেন সেই প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া হয়নি! গোটা পরিস্থিতিতে বিশেষজ্ঞরা এতটাই বিরক্ত যে, বাল্মীকি থেকে আর বক্সায় বাঘ না–আনারও সুপারিশ করেছেন তাঁরা। বলা হয়েছে, ভবিষ্যতে যেন অসমের মানস বা কাজিরাঙার মতো তুলনায় নিকটবর্তী জঙ্গলের কথা ভাবা হয়, যেখান থেকে বক্সায় বাঘ আনলে তাকে ‘লেসার ট্রমা’ পোহাতে হবে।