কেন কেরালা ব্লাস্টার্সকে বেছে নিয়েছিলেন মোহাম্মদ সানান?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ক্লাবগুলি। দেশের প্রথম ডিভিশন লিগের দলগুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশন…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ক্লাবগুলি। দেশের প্রথম ডিভিশন লিগের দলগুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগের দল গুলিও এগিয়ে চলেছে নিজেদের পরিকল্পনা অনুযায়ী। যেখানে বিদেশি ফুটবলারদের সাথেই পাল্লা দিয়ে ভারতীয় তরুণ প্রতিভা সহ হাইপ্রোফাইল খেলোয়াড়দের দলে টানতে বদ্ধপরিকর প্রত্যেক ম্যানেজমেন্ট।
তবে সময় যত এগিয়েছে একের পর এক চমক দিয়েছে ময়দানের দুই প্রধান। তাদের সাথেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী কোচ ও খেলোয়ারদের দলে টেনেছে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়া, ওডিশা সহ অন্যান্য দলগুলি।
বিশেষ করে এবারের এই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হয়েই অন্তিম ম্যাচ সম্পূর্ণ করে জামশেদপুর এফসি। তারপর থেকেই এই দলের ফুটবলারদের টানতে আগ্রহ দেখায় অন্যান্য ক্লাব গুলি। সেই তালিকায় বারংবার উঠে আসতে শুরু করেছিল মোহাম্মদ সানানের (Mohammed Sanan) নাম। বলাবাহুল্য, এবারের এই দল গঠনের শুরু থেকেই এই ভারতীয় প্রতিভার দিকে নজর ছিল লাল-হলুদের। পূর্বেই তার কাছে প্রস্তাব রেখেছিল গতবারের আইএসএল জয়ীরা।
পরবর্তীতে তাকে নিতে আসরে নামে এফসি গোয়া থেকে শুরু করে মুম্বাই ও চেন্নাইয়িনের মতো ক্লাব। শেষ পর্যন্ত তিনি বেছে নিয়েছিলেন দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সকে। একাধিক শক্তিশালী দলের প্রস্তাব থাকলেও হঠাৎ কেন কেরালাকেই বেছে নেন তিনি? সেই নিয়ে একটি বিশেষ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমার নজরে থাকা ক্লাব গুলি ছিল কলকাতা এবং মুম্বাই সিটি এফসি। কিন্তু আমার মা চেয়েছিলেন আমি ব্লাস্টার্সের হয়ে খেলি। আর, ব্লাস্টার্স কি আমার নিজের শহরের ক্লাব নয়? আমি যেখানেই খেলি না কেন, ফুটবলপ্রেমীরা আমার সাথে থাকে। আমাকে সমর্থন করে। তাই, আমি ব্লাস্টার্সকেই বেছে নিয়েছি।’
এবার এডমুন্ড লালরিন্ডিকার পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাতীয় শিবিরে সুযোগ পেয়েছেন তিনি। নিজের সেরাটা দেওয়ার টার্গেট সানানের কাছে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.