কলকাতায় ১২ ঘণ্টাতেই নামল দূষণ, উদ্বেগ কমছে না! - 24 Ghanta Bangla News
Home

কলকাতায় ১২ ঘণ্টাতেই নামল দূষণ, উদ্বেগ কমছে না!

Spread the love

তার মানে কি এ বার কলকাতা–সহ বাংলায় বাজির দূষণ অনেক কম? সাধারণ মানুষ থেকে পরিবেশকর্মীদের অভিজ্ঞতা অবশ্য সে কথা বলছে না। তাঁদের যুক্তি, এই মুহূর্তে দিল্লির আবহাওয়ার সঙ্গে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার মূলগত পার্থক্য আছে। দিল্লির বাতাসের দূষণমাত্রা গত সপ্তাহ খানেক ধরেই অনেকখানি বেশি রয়েছে। কারণ, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার তুলনায় অনেকটা কম। উল্টোদিকে, কলকাতার বাতাসে এখনও বেশ খানিকটা জলীয় বাষ্প রয়েছে। আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের হাত ধরে আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার দক্ষিণবঙ্গে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বনিম্ন তাপমাত্রাও খুব একটা নামতে পারছে না। এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ সমেত উত্তর–পশ্চিম ভারতে খেতের ফসলের অবশিষ্টাংশ পোড়ানোও চলছে। ফলে তার ধোঁয়ায় দিল্লির দূষণমাত্রাও বাড়ছে। তাই কলকাতায় বাজি কম ফেটেছে, এটা বলা যায় না বলেই মত পরিবেশকর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *