এক মরসুমের চুক্তি! মোহনবাগান ছেড়ে স্পেনের ক্লাবে সার্জিও লোবেরা - 24 Ghanta Bangla News
Home

এক মরসুমের চুক্তি! মোহনবাগান ছেড়ে স্পেনের ক্লাবে সার্জিও লোবেরা

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের ফুটবল মরসুমটা আহামরি থাকেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও খুব একটা কার্যকরী হয়নি…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের ফুটবল মরসুমটা আহামরি থাকেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও খুব একটা কার্যকরী হয়নি সেটি। আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে‌। সেই ধাক্কা কাটিয়ে আইএফএ শিল্ড জয় করলেও পরবর্তীতে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে জোর ধাক্কা খেয়েছিল মেরিনার্সরা‌। তবে সেই হতাশা কাটিয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর ছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু সেটা সম্ভব হয়নি।

প্রথম থেকেই দাপুটে ফুটবল খেলে পয়েন্ট ছিনিয়ে নিতে শুরু করলেও সময় এগোনোর সাথে সাথেই পয়েন্ট নষ্ট করতে শুরু করেছিল মোহনবাগান। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনওরকমে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়া সম্ভব হলেও চূড়ান্ত সাফল্য মেলেনি। দুই প্রধানের পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়ে যায় ইস্টবেঙ্গল ক্লাব। ‌ সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন সমর্থকরা। পুরনো সমস্ত কিছু ভুলে এবার আইএসএল জিততে মরিয়া মোহনবাগান। সেইমতো বদল আসে দলের অন্দরে। বাদ পড়েছিলেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা‌।

পরিবর্তে দলের দায়িত্বে এসেছেন গ্ৰীক কোচ পানাগিওটিস ডিলমপেরিস। তার হাত ধরেই এবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে দল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই দেশের প্রথম ডিভিশন লিগ জিততে বদ্ধপরিকর ময়দানের এই প্রধান। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে আসে মোহনবাগান। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। কিন্তু কোথায় যোগ দেবেন সার্জিও লোবেরা‌? সেই প্রশ্ন উঠে আসতে শুরু করেছিল বারংবার। অবশেষে নিজের দেশের ফুটবল ক্লাবের দায়িত্বে আসলেন আইএসএল জয়ী এই কোচ।

চলতি মরসুমে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব এডি সিউটা এফসিতে সই করেছেন তিনি। আপাতত এক মরসুমের চুক্তি থাকলেও পরবর্তীতে দলের পারফরম্যান্সের ভিত্তিতে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *