ইন্দিরার সামনেই ‘অভদ্র আচরণ’, কেন গান্ধী পরিবার ছাড়তে হয়েছিল মানেকাকে? নেপথ্যের কারণ জানালেন সনিয়া
ইন্দিরা-মানেকার শেষ সংঘাত, বাড়ি ছাড়ার নির্দেশ
সনিয়ার আত্মজীবনীতে ইন্দিরা ও মানেকার শেষ সংঘাতের বিবরণও রয়েছে। তাঁর দাবি, মানেকার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানিয়ে ইন্দিরা তাঁকে দু’টি বিকল্প দিয়েছিলেন। হয় রাজনৈতিক কর্মকাণ্ডের ধরন বদলাতে হবে, নয়তো ছাড়তে হবে বাড়ি। সনিয়া লিখেছেন, ‘পাল্টা শাশুড়ি ইন্দিরার বিরুদ্ধে অভিযোগ তোলেন মানেকা।’ তাঁর ধারণা, মানেকা চাইছিলেন বিষয়টি প্রকাশ্যে আসুক। এমন পরিস্থিতি তৈরি হোক, যাতে ইন্দিরা তাঁকে বাড়ি ছেড়ে যেতে বলার জন্য সমালোচনার মুখে পড়েন। এই ঘটনাকে গান্ধী পরিবারে ভাঙন হিসেবে তুলে ধরেছেন তিনি।