Suvendu Adhikari: মমতার ভাইয়ের আব্দার রেখে হরিশ চ্য়াাটার্জি স্ট্রিটে শুভেন্দু, পায়ে হাত বাবুনের | CM Suvendu Adhikari present at Mamata Banerjee’s brothers house at Harish Chatterjee street
কলকাতা: মাসকয়েক আগে পটুয়াপাড়ার ওই গলির সামনে থাকত পুলিশ বাহিনী। সাধারণ মানুষকে তৎকালীন মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢুকতে বেশ বেগ পেতে হত। আজ তিনি মুখ্যমন্ত্রীও নেই, ভবানীপুরের বিধায়কও নন। মঙ্গলবার সেই গলি দিয়ে ঢুকেই সোজা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোয় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক দুটি বাড়ি পরেই ‘কালীঘাট সেবক সঙ্ঘে’র এই কালীপুজো চলছে। মমতার বাড়ির সামনে দিয়েই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করে স্বাগত জানান বাবুন। পাশে থাকার বার্তাও দেন তিনি।
সবিস্তারে আসছে…