Babun Banerjee: ভাইফোঁটা দেন না মমতা, 'অভিভাবক' শুভেন্দুকে কাছে পেয়ে বাবুন বললেন... | Mamata Banerjee's brother Babun Banerjee praises CM Suvendu Adhikari - 24 Ghanta Bangla News
Home

Babun Banerjee: ভাইফোঁটা দেন না মমতা, ‘অভিভাবক’ শুভেন্দুকে কাছে পেয়ে বাবুন বললেন… | Mamata Banerjee’s brother Babun Banerjee praises CM Suvendu Adhikari

Spread the love

কলকাতা: দুধের ডিপোয় কাজ করে ৪৫ টাকা রোজগার করে ভাইদের মানুষ করেছিলেন। বাবার মৃত্যুর পর কীভাবে সংসার চালাতেন, সে কথা বলতে গিয়ে দুধের ডিপোর গল্প করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, বাবার মৃত্যুর সময় বাবুনের বয়স ছিল আড়াই বছর। রাজনীতির টানাপোড়েনে মমতার সেই রক্তের সম্পর্কে ছেদ পড়েছে অনেক আগেই। ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। এবার মমতার সেই ছোট ভাই সরাসরি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে রীতিমতো আপ্লুত তিনি।

‘আমার নেতা, আমার দাদা’

মুখ্যমন্ত্রী তাঁর ক্লাবের পুজোয় আরতি করে যাওয়ার পর বাবুন বলেন, “গোটা এলাকার মানুষ খুব খুশি। এরকম মানুষ দেখা যায় না।” বাবুনের ডাকে রক্তদান শিবিরে গিয়েছিলেন শুভেন্দু। আর এবার কালীপুজোয়। বাবুন বললেন, “এটা আমার কাছে বিরাট পাওনা। ওঁর জন্য আমার সারাজীবন পড়ে আছে।”

মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাড়ার গলিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্লাবের পুজোয় শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য।শুভেন্দু যাওয়ার পর মমতার প্রতি অভিমান আরও একবার স্পষ্ট হয়ে ওঠে বাবুনের গলায়।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *