শৈশবের ক্লাবে থেকেই অবসর মেসির? স্বপ্নের কামব্যাকের আশায় ভক্তরা
আর্জেন্তাইন মিডিয়ার এই রিপোর্ট নিমেষের মধ্যে বিশ্বজুড়ে সাড়া ফেলে। এই বিষয়টি নিয়ে এর পর একটি পোস্ট করেন দলবদল বাজারের সবচেয়ে বিশ্বাসযোগ্য নাম সাংবাদিক ফ্যাব্রিজ়িও রোমানো। তিনি সাফ জানিয়ে দেন—মেসির নিওয়েলসে যাওয়ার খবরের কোনও ভিত্তি নেই। রোমানোর কথায়, ‘লোনে মেসির দলবদলের কোনও সুযোগ নেই।’ চুক্তি ফুরিয়ে যাওয়ার যে জল্পনা ছড়ানো হয়েছিল তা নস্যাৎ করে দিয়ে স্পষ্ট করা হয়েছে যে, ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। শুধু তাই নয়, মায়ামির সঙ্গে এই চুক্তি আরও এক দফা চুক্তি নবীকরণের ইচ্ছা রয়েছে মেসির।
আজ্জারো নাকি রোমানো, সত্যি কে বলছেন তা সময় বলবে। তবে মেসি আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলে চুটিয়ে উপভোগ করছেন।