শিল্পা শেট্টির মুখশুদ্ধি: মৌরি-জোয়ান-এলাচের উপকারিতা
খাওয়ার পর অল্প হলেও মুখশুদ্ধি খাওয়ার অভ্যাস অনেকের আছে। মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি খাবার হজমেও সাহায্য করে এই মুখশুদ্ধি। কারও ভরসা জোয়ান বা মৌরি, আবার কেউ ভালোবাসেন মিন্ট ফ্লেভারের চুইংগাম। কিন্তু অভিনেত্রী শিল্পা শেট্টির মিন্ট একেবারেই পছন্দ নয়। বরং তিনি নিজেই তৈরি করেন নিজের মুখশুদ্ধি। তাতে কী কী থাকে, জানেন?
জিরে, মৌরি, জোয়ান ও এলাচ দিয়ে দেশি মাউথ ফ্রেশনার তৈরি করেন শিল্পা। এই মশলার মিশ্রণ শুধু মুখের দুর্গন্ধই আটকায় না, হজমের সমস্যা কমাতেও সাহায্য করতে পারে। কোন মশলা কী উপকার দেয়, জেনে নিন।