রায়পুরে ঘরোয়া ক্রিকেট বন্ধ, দু’টি রঞ্জি ম্যাচ সরাতে বাধ্য হলো BCCI, নেপথ্যে কী কারণ? - 24 Ghanta Bangla News
Home

রায়পুরে ঘরোয়া ক্রিকেট বন্ধ, দু’টি রঞ্জি ম্যাচ সরাতে বাধ্য হলো BCCI, নেপথ্যে কী কারণ?

Spread the love

এর পর ২০২৩ সালের ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ম্যাচ, ২০২৫ সালের ডিসেম্বরে ভারত ও দক্ষিণ আফ্রিকার একদিনের ম্যাচ এবং ২০২৬ সালের জানুয়ারিতে ভারত ও নিউ জ়িল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচও আয়োজন করা হয় এই মাঠে।

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ম্যাচও হয়েছে এই স্টেডিয়ামে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠের ম্যাচ আয়োজনের দায়িত্বও পেয়েছিল রায়পুর। এ ছাড়া গত অক্টোবরে ভারত ও জ়িম্বাবোয়ের মহিলা দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ও হয়েছিল এই মাঠে। ম্যাচগুলি খেলা হয় ১৬, ১৮ ও ২০ অক্টোবর।

CSCS-এর ওই আধিকারিকের দাবি, আইপিএলের ম্যাচ আয়োজনের সময় NGT-র এমন কোনও নির্দেশ কার্যকর ছিল না। অন্য দিকে, মহিলাদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য ট্রাইবুনালের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছিল ক্রিকেট সংস্থা।

এখন রায়পুরে ভবিষ্যতে কোনও ম্যাচ আয়োজন করা যাবে কি না, তা নির্ভর করছে NGT-র পরবর্তী সিদ্ধান্তের উপর। আগামী ডিসেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। তার পরেই স্টেডিয়ামটির ভবিষ্যৎ নিয়ে ছবিটা আরও স্পষ্ট হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *