বিমানবন্দর থেকে গ্রেফতার বিধায়ক, বড় অভিযোগ | TMC MLA arrested in a case of 2023 year - 24 Ghanta Bangla News
Home

বিমানবন্দর থেকে গ্রেফতার বিধায়ক, বড় অভিযোগ | TMC MLA arrested in a case of 2023 year

Spread the love

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ও অত্যন্ত গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল এবং সম্প্রতি ক্যানিংয়ে অবস্থিত তাঁর বাড়িতেও বিশাল বাহিনী হানা দিয়েছিল। তাঁর বাড়ি থেকে বেশ কিছু ঘনিষ্ঠ সহযোগীকে পুলিশ আগেই গ্রেফতার করলেও, বিধায়ক তখন পলাতক ছিলেন। অবশেষে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁকে জালে তুলতে সক্ষম হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *