নিয়মিত নেশা, চালচলনে অসঙ্গতি, এনকাউন্টারে মৃত দিলীপের রয়েছে একাধিক অপরাধের ইতিহাস
নিয়মিত নেশা করার স্বভাব। চালচলন ভালো ছিল না। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল দিলীপ রায়। রায়গঞ্জে পুলিশের এনকাউন্টারে মৃতের সম্পর্কে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, ‘এরকম অপরাধীর সমাজে কোনও স্থান নেই।’ গুলিতে নিহত দীলিপের মা চানিয়া রায় বলেন, ‘আমার ছেলে তার কৃতকর্মের ফল পেয়েছে।’