নতুন শিল্পনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির আশায় শিল্পপতিরা
জমি, দ্রুত ছাড়পত্র, করছাড় ও কর্মসংস্থানভিত্তিক উৎসাহ ভাতা—এই পদক্ষেপগুলি পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগের পথ প্রশস্ত করবে বলে মনে করছেন শিল্পকর্তারা। তাঁদের মতে, উৎপাদন শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি এবং পরিকাঠামো ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে এই নীতি। জুপিটার ওয়াগনস-এর ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়ার কথায়, ‘বিনিয়োগের ক্ষেত্রে জমি, অনুমোদনের গতি এবং কর্মসংস্থানভিত্তিক সুযোগ-সুবিধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নীতিতে এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।’ আগামী দিনে তাঁদের সংস্থা পশ্চিমবঙ্গে অতিরিক্ত ৩,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে বলেও তিনি জানান।