দীপাবলির হারের বদলা শিশু দিবসে? ফের হতে পারে ভারত-পাকিস্তান দ্বৈরথ, মিলতে হবে ছোট্ট অঙ্ক - 24 Ghanta Bangla News
Home

দীপাবলির হারের বদলা শিশু দিবসে? ফের হতে পারে ভারত-পাকিস্তান দ্বৈরথ, মিলতে হবে ছোট্ট অঙ্ক

Spread the love

প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার প্রথম দু’টি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ফলে গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান, দু’টি দলেরই পরের পর্বে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে সেমিফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। কারণ, গ্রুপ ‘এ’-র প্রথম স্থানে থাকা দল খেলবে গ্রুপ ‘বি’-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। অন্য দিকে, গ্রুপ ‘এ’-র দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-র শীর্ষে থাকা দলের।

সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ নেই

অর্থাৎ, ভারত ও পাকিস্তান যদি নিজেদের গ্রুপ থেকে প্রথম দুই দলের মধ্যে থেকে সেমিফাইনালে ওঠে, তা হলে আলাদা আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে তাদের। ভারত গ্রুপ ‘এ’-র শীর্ষে থাকলে সেমিফাইনালে গ্রুপ ‘বি’-র দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। আর পাকিস্তান যদি গ্রুপ ‘এ’-র দ্বিতীয় স্থানে থাকে, তা হলে তাদের খেলতে হবে গ্রুপ ‘বি’-র প্রথম স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার উল্টোটাও ঘটতে পারে।

তার পরেও সেমিফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের কোনও সম্ভাবনা নেই। তবে দুই দলই যদি নিজেদের সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠে, তা হলে ফের মুখোমুখি হতে পারে তারা। অর্থাৎ, টুর্নামেন্টে পাকিস্তানের কাছে হারের বদলা নেওয়ার সুযোগ পেতে পারে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *