দীপাবলির রাতে পর পর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হাওড়া ও দুর্গাপুরের বেশ কয়েকটি দোকান - 24 Ghanta Bangla News
Home

দীপাবলির রাতে পর পর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হাওড়া ও দুর্গাপুরের বেশ কয়েকটি দোকান

Spread the love

দীপাবলির রাতে পর পর অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে হাওড়ার লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ও দুর্গাপুরের এক ডেকরেটর সংস্থায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসে স্থানীয় থানার পুলিশ ও দমকল। সোমবার ভোরে দুই এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, লিলুয়ায় ৫টি দোকান ও দুর্গাপুরের ডেকরেটর সংস্থার সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, লিলুয়ার বাজারে একটি খাবারের দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন লেগেছে দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত দেন। পুলিশের অনুমান, দীপাবলির রাতে এলাকায় বাজি ফাটানো হচ্ছিলো, সেখান থেকেই দোকানগুলিতে আগুন লাগতে পারে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

অন্যদিকে, দুর্গাপুরে বেনাচিতি অঞ্চলের গুরুদুয়ারা রোডের একটি ডেকরেটর সংস্থার গোডাউনেও আগুন লাগে। গভীর রাতে ঘটনাটি ঘটায় কেউ বুঝে ওঠার আগেই আগুন বেশ খানিকটা এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। তবে ডেকরেটর সংস্থায় কী ভাবে আগুন লাগলো তার সঠিক কারণ জানা যায় নি। ডেকরেটর সংস্থা তরফে জানা গিয়েছে, গোডাউনে লক্ষাধিক টাকার জিনিস ছিল। আগুনে সব পুড়ে গিয়েছে।

দীপাবলির রাতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিক ভাবেই ওই এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে ওই এলাকা গুলিতে আগুন লাগলো তা খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ। বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি পেয়েছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *