ইউএস–এ নতুন শাখা খুলল SBI - 24 Ghanta Bangla News
Home

ইউএস–এ নতুন শাখা খুলল SBI

Spread the love

মার্কিন মুলুকে ব্যবসা সম্প্রসারণে আরও এক ধাপ এগোল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। আমেরিকার টেক্সাসের ফ্রিসকো শহরে নতুন শাখা খুলল এসবিআই-এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ক্যালিফোর্নিয়া)। এই শাখা চালুর মধ্যে দিয়ে ক্যালিফোর্নিয়ার বাইরে প্রথম বার সরাসরি শাখা সম্প্রসারণ করল সংস্থাটি। নতুন শাখা যুক্ত হওয়ার ফলে আমেরিকায় এসবিআই (ক্যালিফোর্নিয়া)-র শাখার সংখ্যা বেড়ে দাঁড়াল আট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *