Kali Puja 2026: রাতভর শব্দবাজির মাত্রা কত?
কালীপুজোর রাতে শব্দ ও বায়ুদূষণের জোড়া ধাক্কায় উদ্বেগজনক পরিস্থিতি বাংলার একাধিক শহরে। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় রাতভর শব্দবাজি ও মাইকের দাপটের অভিযোগ। মধ্যরাত পর্যন্ত আটক ও গ্রেপ্তার করা হয়েছে ৭০-এর বেশি মানুষকে। কয়েকটি এলাকায় হাসপাতালের সামনেও শব্দমাত্রা ৯০ ডেসিবেল ছাড়িয়েছে বলে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে উল্লেখ। অন্যদিকে, রাত ৮টা থেকে রাত ১২টার মধ্যে হাওড়া, হলদিয়া, কলকাতা, ব্যারাকপুর, আসানসোল ও শিলিগুড়িতে PM2.5-এর মাত্রা বেড়েছে। বিভিন্ন এলাকায় শব্দদূষণের মাত্রাতেও পরিবর্তন ধরা পড়েছে। কালীপুজোর রাতে শব্দ ও বায়ুদূষণের পরিসংখ্যান কী বলছে? দেখুন Ei Samay-এর বিশেষ প্রতিবেদন।