CPIM Book Stall: মধ্যমগ্রাম, হাবড়া থেকে নৈহাটি, ফের বামেদের বুকস্টলে ‘হামলা’ | Left Bookstalls Targeted in Habra and Naihati at Kali Puja Night
দুর্গাপুজোর পর কালীপুজো। ফের বামেদের বুকস্টলে হামলার অভিযোগ। রবিবার কালীপুজোর রাতে মধ্যমগ্রাম, হাবড়া থেকে নৈহাটি…দিকে দিকে বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে। হাবরায় খারো বাজার এবং নৈহাটিতে এসএফআই-এর বুক স্টলে হামলা চালানো হয় বলে অভিযোগ। নেতাজি-সুকান্তর ছবিও মাটিতে ফেলে পা দিয়ে মারানোর অভিযোগ ওঠে। বিজেপির বিরুদ্ধে বুক স্টলে ভাঙচুরের অভিযোগ বামেদের।