৯৬ শতাংশ পর্যন্ত সস্তা, ক্যান্সারের একাধিক ওষুধ নাগালের মধ্যে
সংবাদসংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই ৭৬টি ওষুধ সংস্থার কর্তৃপক্ষ তাঁদের ১২১টি ড্রাগ-এর ১,২২৫টি ফর্মুলেশন-এর এমআরপি তথা খুচরো দামের নতুন তালিকা এনপিপিএ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। যার মধ্যে ১,০৩১টি ফর্মুলেশন-এর দাম কমানো হয়েছে। এর মধ্যে ৬০০টি ব্র্যান্ড-এর ওষুধের দাম ৫০ শতাংশেরও বেশি সস্তা হয়েছে। এমনকী সব থেকে বেশি যে ওষুধের দাম কমেছে, সেখানে পুরোনো দামের তুলনায় নতুন দামে তফাতের অঙ্ক ৯৬.৪৫ শতাংশ। জানা গিয়েছে, ভারতের বাজারে এখন (রবিবার) পর্যন্ত ১০-১৫টি ক্যান্সারের ওষুধ চালু হয়নি। সেগুলি দেশের বাজারে এলে তাদের উপরেও ট্রেড মার্জিন র্যাশনালাইজ়েশন (টিএমআর) প্রযোজ্য হবে। ফলে রোগীর পরিজনেরা নামমাত্র দামে ওষুধ কিনতে পারবেন।