হলদিয়া বন্দরে নয়া হোভারক্রাফট
দু’টি নতুন হোভারক্রাফটকে স্বাগত জানালো ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হলদিয়া হেড কোয়ার্টার। শনিবার গোয়া থেকে হলদিয়ায় পৌঁছয় দু’টি জলযান। ‘আত্মনির্ভর ভারত’ ভাবনায় দেশীয় প্রযুক্তিতে তৈরি জলযান দু’টি। হলদিয়ায় দুই দশকের বেশি সময় ধরে ব্যবহৃত হোভারক্রাফট-১৮২ এবং ১৮৬ বাতিল করা হয়েছে। সেই জায়গায় নতুন দু’টি হোভারক্রাফট-৫৬১ এবং ৫৬২ আনা হলো। ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জলযান দু’টি কাজ শুরু করবে বলে উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানানো হয়েছে।