ব্যর্থ দ্রাবিড়-সেওয়াগ পুত্র, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ভারতের মান বাঁচানো কে এই অর্জুন? - 24 Ghanta Bangla News
Home

ব্যর্থ দ্রাবিড়-সেওয়াগ পুত্র, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ভারতের মান বাঁচানো কে এই অর্জুন?

Spread the love

ক্রিকেটের মঞ্চে সাফল্যের গল্প অনেক থাকে, কিন্তু কিছু ইনিংসের পিছনে লুকিয়ে থাকে দীর্ঘ লড়াই, কঠিন জীবন আর স্বপ্নপূরণের জেদ। এক দিকে বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মতো কিংবদন্তি ক্রিকেটারদের ছেলেরা ব্যাট হাতে ব্যর্থ। অন্য দিকে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মান বাঁচালেন এক সাধারণ পরিবারের ছেলে। বাবা এক সময় রাস্তায় ঠেলাগাড়ি করে ছোলে-কুলচে বিক্রি করতেন। আর্থিক অনটনকে সঙ্গী করেই ছেলেকে ক্রিকেটার করার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্নেরই যেন প্রতিফলন দেখা গেল রবিবার দোহায়।

দীপাবলির দিন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৮০ বলে দুরন্ত শতরান করে খবরের শিরোনামে পাঞ্জাবের (Punjab) অর্জুন রাজপুত (Arjun Rajput)। ভারত যখন ৪২ রানে ৪ উইকেট হারিয়ে কার্যত বিপর্যস্ত, তখনই একার হাতে ম্যাচের ছবি বদলে দেওয়ার লড়াই শুরু করেন তিনি।

৮০ বলে শতরান, পাকিস্তানের বোলারদের পাল্টা জবাব

১২তম ওভারে ব্যাট করতে নামেন বাঁ-হাতি অর্জুন। তখন ভারতের রান তোলার গতি ছিল বেশ ধীর। কিন্তু ক্রিজে এসেই নিজের চতুর্থ বলে চার মেরে বুঝিয়ে দেন, সহজে হার মানতে রাজি নন তিনি। রিজ়ওয়ানুল্লা ও নিকাব শফিকের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন। ভারতীয় ব্যাটিংয়ের প্রথম সারিকে তছনছ করে দিয়েছিলেন পাকিস্তানের পেসার আলি রাজ়া। কিন্তু অর্জুনের সামনে তাঁকেও রক্ষণাত্মক হতে হয়। আলি রাজ়ার এক ওভারেই একটি বিশাল ছক্কা ও একটি চার মারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *