পোল্যান্ডে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত ৬, খুন আত্মীয়দেরও - 24 Ghanta Bangla News
Home

পোল্যান্ডে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত ৬, খুন আত্মীয়দেরও

Spread the love

Big Breaking: ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর পোল্যান্ডের ক্রাকভে বন্দুকবাজের হামলা। শহরের ঐতিহাসিক মেন মার্কেট স্কোয়্যারে আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক ব্যক্তি। স্থানীয় সময় শনিবার বিকেলের এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে দু’জন পুলিশকর্মীও রয়েছেন। পাল্টা গুলি চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তবে তদন্তে নেমে আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর পরিবারের তিন সদস্যের দেহ। সব মিলিয়ে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ন’জনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *