পর্ণশ্রীতে এ বার যেন এক টুকরো থাইল্যান্ড - 24 Ghanta Bangla News
Home

পর্ণশ্রীতে এ বার যেন এক টুকরো থাইল্যান্ড

Spread the love

এই সময়: এ বার কলকাতায় দেখা যাবে এক টুকরো থাইল্যান্ড। বেহালার পর্ণশ্রী ক্লাবের পুজো ৬৬ বছরে পা রাখল। এ বছর থাইল্যান্ডের বিখ্যাত ওয়াট ত্রাইমিত (Wat Traimit) মন্দিরের আদলে নির্মিত হয়েছে তাদের মণ্ডপ।

ক্লাবের সম্পাদক সুবোধ দাস জানিয়েছেন, প্রতি বছর তাঁদের পুজোর মূল আকর্ষণ থাকে মণ্ডপ। এ বছর থাইল্যান্ডের ওয়াট ত্রাইমিত বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে। দক্ষিণাকালীর আদলে তৈরি হয় প্রতিমা। এ বারের প্যান্ডেলের উচ্চতা ৬০ ফুট। প্রতিমার উচ্চতা ১৪ ফুট। মাঠ জুড়ে বসে বিশাল মেলা।

গ্রামীণ হস্তশিল্পের তৈরি জিনিসপত্র ছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্রর এই মেলায় পাওয়া যায়। টানা দশ দিন ধরে চলে। এই ক’দিন ধরে চলে বিনোদন অনুষ্ঠান। বাংলার সঙ্গীতশিল্পীরা ছাড়াও তিন দিনব্যাপী বিশেষ সঙ্গীত সন্ধ্যায় থাকেন মুম্বইয়ের খ্যাতনামা প্লে–ব্যাক সিঙ্গাররাও। এ বার আসছেন হেমা সারদেশাই। তা ছাড়া ক্যাকটাস, লোকগানশিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলার গায়ক–গায়িকারা থাকছেন। আগামী ১৪ থেকে ১৬ পর্যন্ত প্রতি সন্ধ্যায় থাকবে অনুষ্ঠান। ক্লাবের উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির।

প্রতি বছর ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ় প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ভাবেই সারা বছর ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পর্ণশ্রী ক্লাব স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *