তারকেশ্বরের মুকুটে নতুন পালক, স্বচ্ছতায় নজর কেড়ে দিল্লি থেকে আনছে পুরস্কার
বিখ্যাত শ্রাবণী মেলা চলাকালীন লক্ষ লক্ষ মানুষের জনসমাগম সামলে যে ভাবে তারকেশ্বর শহর ও মন্দির চত্বরকে আবর্জনামুক্ত রাখা হয়েছিল, তারই ফলশ্রুতি এই জাতীয় সম্মান। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান জানান, লক্ষাধিক মানুষের ভিড়ে শহরকে স্বচ্ছ, নির্মল রাখা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, যা সঠিক পরিকল্পনা ও সাফাইকর্মীদের অক্লান্ত পরিশ্রমে জয় করা সম্ভব হয়েছে।