চোরবাগানের আতঙ্ক বারাসতে, অশোকনগরের সঙ্ঘশ্রী ক্লাবের পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ওঠায় নিষেধাজ্ঞা পুলিশের
এই ঘটনায় ক্ষুব্ধ পুজো কমিটির সদস্যরা। কমিটির তরফে তাপস পাল জানান, ১৫ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে এই মণ্ডপ। এই মণ্ডপটির মূল আকর্ষণই হল পাহাড়ের উপরে উঠে প্রতিমা দর্শন। নীচ থেকে প্রতিমা দেখানোর প্রস্তাব তাঁদের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, তাদের কথাই শুনতে হবে পুজোর কমিটিকে। না হলে আইনি পদক্ষেপ করা হবে।