ঘাড়ের হাড় ভাঙা, গুড়িয়ে দেওয়া হয় চোয়াল, পাশবিক অত্যাচার করে নাবালিকাকে গণধর্ষণ উত্তরপ্রদেশে
ফিরোজাবাদের পুলিশ সুপার আদিত্য লাঙ্গেশ ওই সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ঘটনায় জড়িত তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। খুনের চেষ্টা, গণধর্ষণ, অপহরণ, পকসো আইন এবং তফসিলি জাতি ও উপজাতি (নির্যাতন প্রতিরোধ) আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছিল। পরে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৯(১) ধারার পরিবর্তে ১০৩(১) ধারায় খুনের মামলা যুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি ‘অপারেশন কনভিকশন’-এর আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।