কালীপুজোয় কেমন থাকবে কলকাতার ট্র্যাফিক?
রবিবার সকাল ৯টা পর্যন্ত শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও বড় কোনও যানজটের খবর নেই বলেই জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ। রবিবার শহরের কোথাও পূর্ব নির্ধারিত মিটিং-মিছিল বা বড় জমায়েতের খবরও নেই। তবে, কালীপুজোর জন্য রাস্তায় দর্শনার্থীদের ভিড় থাকতে পারে। সেই কারণে যানবাহন নিয়ন্ত্রণের জন্য ট্র্যাফিক পুলিশের তরফে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ট্র্যাফিক কন্ট্রোলের আধিকারিকরা।