একগুচ্ছ কর্মসূচি পদ্মের
৯৯ বছর পেরিয়ে আজ, রবিবার শততম বর্ষে পা দেবেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। এই উপলক্ষে আজ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও মন্ত্রী পীযূষ গোয়েল। প্রবীণ রাজনীতিকের জীবন ও রাজনৈতিক কেরিয়ারের উপরে একটি বিশেষ প্রেজেন্টেশনেরও দেখানো হবে সেখানে। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিজেপির কর্মী-সমর্থকদের উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনাও জানানো হবে বলে দলীয় সূত্রের দাবি।