আইপিএস অ্যাসোসিয়েশনের অনুমতি মুখ্যমন্ত্রীর
রাজ্যে আবার আইপিএস অ্যাসোসিয়েশন করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে বাম জমানায় এই অ্যাসোসিয়েশন সক্রিয় থাকলেও তৃণমূলের শাসনে সংগঠনটি প্রায় উঠেই গিয়েছিল। শনিবার লালবাজারে কলকাতা পুলিশের ৩০৯ জন এসআই পদমর্যাদার অফিসারকে নিয়োগপত্র দিতে এসে এ কথা স্পষ্ট জানিয়ে দেন তিনি। একই সঙ্গে কলকাতা পুলিশে আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে বলেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।