Katwa Kalipuja: আস্ত নিম গাছের গায়ে ওঠে বেনারসী, গভীর রাতে চলে পুজো, এক অদ্ভুত আয়োজন হয় কাটোয়ায় | Katwa village worships neem tree as kali know the story - 24 Ghanta Bangla News
Home

Katwa Kalipuja: আস্ত নিম গাছের গায়ে ওঠে বেনারসী, গভীর রাতে চলে পুজো, এক অদ্ভুত আয়োজন হয় কাটোয়ায় | Katwa village worships neem tree as kali know the story

Spread the love

কাটোয়া: কোনও মৃন্ময়ী প্রতিমা নয়। একটি প্রাচীন নিমগাছই এখানে দেবী কালী। জঙ্গলের গভীরে থাকা সেই নিমগাছকে ঘিরেই গত সাড়ে ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে দেবীর আরাধনা। আর গভীর ঝোপ-জঙ্গলের মধ্যে এই পুজোর প্রচলন থেকেই দেবীর নাম হয়েছে ‘ঝুপো কালী’। কাটোয়া শহরের ৩ নম্বর ওয়াডে বছরের পর বছর ধরে চলে আসছে এই পুজো।

লোকমুখে প্রচলিত রয়েছে, একসময় ঘন জঙ্গলে ঘেরা এই জায়গা ছিল ডাকাতদের আস্তানা। আবার কারও মতে, ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের গোপন ডেরা ছিল এই স্থান। ইতিহাসের সেই রহস্য আজও ঘিরে রেখেছে এই প্রাচীন পুজোকে।

সময়ের সঙ্গে এখন আর নেই সেই ঘন জঙ্গল। কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন নিমগাছটি। গাছকেই দেবী কালীর রূপে কল্পনা করে চলে পুজো-অর্চনা। কালীপুজোর দিন নতুন বেনারসি শাড়িতে সাজিয়ে তোলা হয় দেবীকে। গভীর রাত পর্যন্ত চলে পুজো। দেবীর দর্শন পেতে শুধু কাটোয়া নয়, দূরদূরান্ত থেকেও ছুটে আসেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী।

তবে এই পুজোর আরও একটি মানবিক দিক রয়েছে। ভক্তদের দেওয়া নতুন বেনারসি শাড়ি দুঃস্থ পরিবারের বিবাহযোগ্য কন্যাদের বিনামূল্যে বিতরণ করা হয়। ভক্তরা বলেন, এভাব মূর্তি ছাড়া পুজো হতে তাঁরা কোথাও দেখেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *