JNU-তে সহপাঠীকে মাংস কাটার ছুরি দিয়ে কোপ, নষ্ট ডান চোখ
অভিযোগ, বচসার মাঝে আচমকাই মাংস কাটার ছুরি বের করে সৌরভকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন অজয়। সেই অবস্থাতেও পালানোর চেষ্টা করেছিলেন সৌরভ। কিন্তু পারেননি। অভিযোগ, চার তলা থেকে একতলা পর্যন্ত তাঁকে কোপাতে কোপাতে সিঁড়ি দিয়ে নামেন অজয়। চারদিক রক্তে ভেসে যায়। সৌরভের ডান চোখ, নাক, মুখ ও কাঁধে চোট লাগে। আতঙ্ক ছড়ায় হস্টেলে। সৌরভকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন কয়েক জন সহপাঠী। ছুরির কোপে তাঁরাও আহত হন বলে অভিযোগ।