Bigg Boss Eviction: 'এটা স্বামী-স্ত্রী, বন্ধুদের মধ্যে হয়েই থাকে', রাজবীরের গায়ে হাত তোলার অপরাধে নন্দিনী OUT হতেই তাঁর বাবা বললেন... | Nandini Dutta Evicted: Father Sandip Dutta Defends Her Action on Rajveer at Airport - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Eviction: ‘এটা স্বামী-স্ত্রী, বন্ধুদের মধ্যে হয়েই থাকে’, রাজবীরের গায়ে হাত তোলার অপরাধে নন্দিনী OUT হতেই তাঁর বাবা বললেন… | Nandini Dutta Evicted: Father Sandip Dutta Defends Her Action on Rajveer at Airport

Spread the love

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবার রীতিমতো রেগে আগুন! ‘বিগ বস বাংলা’-র (Bigg Boss Bangla) ঘরে রাজবীরের গায়ে হাত তোলার চরম মাশুল দিতে হল নন্দিনী দত্তকে। শনিবারের ‘দাদার দরবার’ হয়ে উঠল রীতিমতো থমথমে। কড়া ভাষায় সৌরভ জানিয়ে দিলেন, এই কাজ কোনও পুরুষ সদস্য করলে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতেন তিনি। আর এই ঘটনার পরই চিরতরে বিগ বসের দরজা বন্ধ হল নন্দিনীর জন্য।

দাদার দরবারে কড়া শাসন
এদিন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যান্য সদস্যদের কাছেও মতামত জানতে চান। কিন্তু কেউই নন্দিনীর পক্ষে কথা বলেননি। এরপরই রীতিমতো ক্ষুব্ধ হয়ে সৌরভ বলেন, “দুর্নিবার, সৌরভ দাস, জিতু বা রাজবীর—এদের মধ্যে কেউ যদি এমন কাজ করত, তবে আমি বিগ বসকে বলে সোজা কলার ধরে বাড়ি থেকে বের করে দিতাম। ট্রেনের টিকিট ধরিয়ে দিতাম, প্লেনেরও ব্যবস্থা করতাম না!” দাদার এমন মারাত্মক রাগী রূপ দেখে রীতিমতো ভয় পেয়ে যান প্রতিযোগীরা।

কান্নায় ভেঙে পড়েন নন্দিনী
সৌরভের কড়া নির্দেশের পর আর কোনও উপায় ছিল না। নন্দিনী বুঝতে পারেন তাঁর সময় শেষ হয়ে গিয়েছে। ডুকরে কেঁদে ওঠেন তিনি। দাদার কাছে বারবার ক্ষমা চেয়ে আরও একটা সুযোগ চান। কিন্তু নিয়মের প্রশ্নে কোনও আপস করতে রাজি হননি সৌরভ। শেষমেশ রাজবীরকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে বিগ বসের ঘর ছাড়তে হল তাঁকে।

মেয়ের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন বাবা সন্দীপ দত্ত

অন্যদিকে, এদিন কলকাতা বিমানবন্দরে নন্দিনীকে নিতে এসেছিলেন তাঁর বাবা সন্দীপ দত্ত। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়ের কাজের সমর্থনে তাঁর সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেন তিনি। সন্দীপবাবু সাফ জানান, “এটা স্বামী-স্ত্রী, বন্ধুদের মধ্যে হয়েই থাকে। এটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। নন্দিনী বাড়িতেই ওর ভালবাসার মানুষদের সঙ্গে এইরকম ব্যবহার করে। অনেকবার ওর মায়ের হাত থেকে খাবারের থালা ফেলে দিয়েছে, এত খাবার খাওয়া যায় না বলে। নন্দিনী কী হাউজে আর কারও গায়ে হাত তুলেছে? রাজবীরকে ও ওই ঘরের সবচেয়ে কাছের মানুষ বলে মনে করেছিল। তাই হয়তো ওর হাতেই হাত তুলে ফেলেছে..”

সাংবাদিকদের কাছে তাঁর উল্টো প্রশ্ন, জিতু কমল আগে থেকে কীভাবে জানল যে নন্দিনী বাদ পড়বে? পাশাপাশি নন্দিনীর মা বেশ স্পষ্টভাবেই জানান যে, এই ঘটনায় তিনি মোটেও দুঃখিত নন। তাঁর কথায়, “আমার মেয়ে জয়ী হয়ে ফিরেছে, আমি ওর জন্য গর্বিত।”

এবার কোন পথে রাজবীর?

বিগ বসের ঘর থেকে বেরিয়ে সোশাল মিডিয়াতেও নিজের আচরণের জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন নন্দিনী। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, নন্দিনী না থাকায় রাজবীর কি ফের নিজের পুরনো গেম প্ল্যানে ফিরে যাবেন? আগামী পর্বগুলোতেই মিলবে সেই উত্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *