Benjamin Netanyahu: নেতানিয়াহুর বিরাট ধাক্কা! সরকার গঠনের ডাকই পেলেন না দীর্ঘ সময়ের শাসক | Benjamin Netanyahu's setback, president called Eisenkot for government formation - 24 Ghanta Bangla News
Home

Benjamin Netanyahu: নেতানিয়াহুর বিরাট ধাক্কা! সরকার গঠনের ডাকই পেলেন না দীর্ঘ সময়ের শাসক | Benjamin Netanyahu’s setback, president called Eisenkot for government formation

Spread the love

ইজরায়েল: ইজরায়েলের ভোট সম্পন্ন হয়েছে বেশ কয়েকদিন আগে। কোনও পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা কাটেনি। সরকার গঠন করতে পারেনি কেউই। আর এবার প্রেসিডেন্টের সিদ্ধান্তে বড় ধাক্কা খেলেন দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদে থাকা বেঞ্জামিন নেতানিয়াহু। সরকার গঠনের ডাকই পেলেন না তিনি। ডাক পেলেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আইজেনকোট। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার পথে কার্যত একধাপ এগিয়ে গেলেন তিনি। যদিও পথ এখনও বেশ জটিল।

ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রবিবার আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের নির্দেশিকা দেওয়া হবে। গত সপ্তাহে দু’দিন ধরে সব দলের সঙ্গে আলোচনার পর হার্জোগ এই সিদ্ধান্ত নিয়েছেন।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *