মেঝে থেকে রঙ্গোলি স্টিকারের আঠা তোলার ৪ সহজ উপায়
পুজোপার্বণে অন্দরমহল সাজালে দেখতে ভালো লাগে। দরজার সামনে আলপনা দিলে ঘরের চেহারা বদলে যায়, ঠাকুরঘরও সেজে ওঠে। আবার রঙ্গোলিতে ঘরদোর হয়ে ওঠে রঙিন। কিন্তু সময়ের অভাবে ধৈর্য ধরে আলপনা বা রঙ্গোলি দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই ভরসা স্টিকার।
বাজারে এখন নানা নকশার আলপনা ও রঙ্গোলির স্টিকার পাওয়া যায়। দেখতে সুন্দর, দামও কম। মেঝেতে ভালো করে লাগিয়ে দিলেই কাজ শেষ। কিন্তু সমস্যা হলো, পুজোপার্বণ মিটে গেলেও মেঝে থেকে উঠতে চায় না স্টিকারের আঠা। মুছতে মুছতে অর্ধেক স্টিকার উঠে গেল, বাকিটা রয়ে গেল, এটাও দেখতে খারাপ লাগে। তাই কাজে লাগান এই ৪টি টোটকা।