দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী কত কোটির ব্যবসা করল ‘রামায়ণ’?
মুক্তির আগে থেকেই দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। ২০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি ‘রামায়ণ পার্ট ১’ দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন ভক্তেরা। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি ৫ নভেম্বর মুক্তি পেয়েছে। ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, রামায়ণ মুক্তির দ্বিতীয় দিনে বিদেশের মাটিতে আয় করেছে ৩৫ কোটি টাকা। একইসঙ্গে, দু’দিনে ভারত থেকে ১৩৪.৮০ কোটি টাকা আয় করায় দ্বিতীয়দিনে বিশ্বব্যাপী মোট আয় করেছে হয়েছে ২২১.০৫ কোটি টাকা। যেখানে ‘আদিপুরুষ’ দু’দিনে বিশ্বব্যাপী আয় করেছিল ২১৫.৭৮ কোটি টাকা।