অখিলেশ ৪০ হাজার, যোগী দিতে পারেন ৫০, উত্তরপ্রদেশে মহিলাদের বড় আর্থিক প্যাকেজ ঘোষণার পথে সরকার
গত ৩ নভেম্বর লখনৌতে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ঘোষণা করেছেন, মহিলাদের আত্মনির্ভর করে তুলতে আর্থিক প্যাকেজ দেওয়া হবে। তবে নির্দিষ্ট কোনও অঙ্ক ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। তবে সরকারি সূত্রে দাবি, মহিলাদের প্রায় ৫০ হাজার টাকার আর্থিক প্যাকেজ দেওয়া নিয়ে কথাবার্তা হয়েছে। উপর মহলে সেই প্রস্তাবও চলে গিয়েছে। সেখানে এই প্রস্তাব গৃহীত হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, ‘এটা রাজনৈতিক সদিচ্ছার বিশয়। এই সিদ্ধান্তে কোষাগারে কতটা চাপ পড়বে, এখন তা-ই বিবেচনা করা হচ্ছে।’