Suvendu Adhikari on Abhishek: রাতভর অভিষেকের বাড়ির সামনে তাণ্ডব, সকালে মুখ খুললেন শুভেন্দু | Suvendu Adhikari comments on clash at Abhishek Banerjee's house - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari on Abhishek: রাতভর অভিষেকের বাড়ির সামনে তাণ্ডব, সকালে মুখ খুললেন শুভেন্দু | Suvendu Adhikari comments on clash at Abhishek Banerjee’s house

Spread the love

কলকাতা: রাতভর রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল কালীঘাটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিনের রাতে তৈরি হয় সংঘর্ষের পরিস্থিতি। খুনের চেষ্টার অভিযোগ তুলে সরব হন অভিষেক। শুক্রবার রাতে সেই সংঘর্ষের ঘটনার পর শনিবার সকালে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার সকালে কালীপুজোর উদ্বোধনে মানিকতলায় যান শুভেন্দু অধিকারী। কালীঘাটে ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কালী মায়ের সামনে কেন মাফিয়াদের নাম নিচ্ছেন? এদের নাম নিয়ে কালীমন্দিরকে অপবিত্র করবেন না।”

শনিবার মধ্যরাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড় হয়েছিলেন কর্মী-সমর্থকরা। অভিযোগ, রাত দুটো নাগাদ বিজেপির কর্মীরা হঠাৎ এসে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। অভিষেকের কাট আউট-ছবি-ব্যানার ভেঙে ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। আহত হন কয়েকজন তৃণমূল সমর্থক। পরে ঘটনাস্থলে এসে পুলিশ এসে দুইপক্ষকে সরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *