shamim Ahmed -গ্রেপ্তারির ভয় দেখিয়ে সই আদায়, কমিশনে শামিম
সেখান থেকে বেরিয়ে তিনি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মহেশতলার বিধায়ক শুভাশিস দাসের সঙ্গে দেখা করেন শামিম। তাঁর অভিযোগ, ঋতব্রত জানিয়ে দেন, পুলিশ সুপারকে সাহায্য না করলে ব্যক্তিগত উদ্যোগে তাঁকে গ্রেপ্তার করিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে। শামিমের আরও অভিযোগ, পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন, আইসি প্রসেনজিৎ কর, বিধায়ক শুভাশিস দাস ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একযোগে সুমিত রায়ের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ করার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন।