New Zealand vs India: গুরনুরের বল, রাহুলের ব্যাট- বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জোড়া ফলায় কিউয়ি বধ ভারতের | IND vs NZ 2nd ODI, India Beats New Zealand By 6 Wickets, Lead Series 2 0
ওয়েলিংটন: প্রথম ম্যাচেও বাধ সেধেছিল বৃষ্টি। এই ম্যাচেও বাধা বৃষ্টির। যদিও, দুই ম্যাচেই বৃষ্টি বাধা দিলেও প্রবল বারিধারা আটকাতে পারল না ভারতের জয়। পরপর দুই ম্যাচে ভাল বোলিং করে নিউজিল্যান্ডকে ২০০ রানের আগেই আউট হয়ে দিল ভারত। এমনকি দলের ব্যাটিং ইউনিট শুরুতে হোঁচট খেলেও হেসেখেলে ম্যাচ বের করে দেওয়ায় ইতিমধ্যেই ২-০ এগিয়ে গেল ভারত।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন। প্রথম থেকেই বিপাকে পড়ে যায় কিউয়িরা। ব্যর্থ হন দুই ওপেনার, উইল ইয়ং (৬) ও টিম সেইফার্ট (০)। ব্যাট চলেনি নিকল্সেরও (১১)। তবে রান পেলেন ড্যারিল মিচেল (৫৫) ও অধিনায়ক মিচেল স্যান্টনার (৩৫)। এঁরা বাদ দিয়ে কেউই ৯ রানের গণ্ডিও পেরোননি। ফলে ৪১ ওভারের মধ্যে ১৩৪ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৩০ রান দিয়ে ৪ উইকেট পেলেন গুরনুর ব্রার। ২টি করে উইকেট পেলেন আকিব নবি, অংশুল কম্বোজ ও অক্ষর প্যাটেল।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই হোঁচট খেয়েছিল ভারতও। বৃষ্টির জন্য যদিও বা ম্যাচ কমে দাঁড়ায় ৪৭ ওভারে। প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক গিল। আজ জলদি আউট হয়ে যান কোহলিও (৭)। আগের ম্যাচে ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা। আজ ২৩ রান এল তাঁর ব্যাট থেকে। রান পেলেন শ্রেয়সও (৩০)। তবে রান পাননি অক্ষর (৭), নমন ধীর (১২), অংশুল (১)। ২৬ রানে অপরাজিত থাকেন কে এল রাহুল। যদিও সেই বৃষ্টিই বাধ সাধল। শেষ অবধি ১৩৫ রান তাড়া করতে নেমে ডাক ওয়ার্থ লুইস নিয়মে ৪ রানে জিতল ভারত। ৩টি করে উইকেট পেয়েছেন কাইল জেমিসন ও জেকব ডাফি।
এর ফলে ৫ ম্যাচের সিরিজ ২-০ এগিয়ে গেল ভারত। একদিকে যেমন পরের ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবেন কোহলিরা। এই মুহূর্তে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ জেতা খুব ইম্পরট্যান্ট টিম ইন্ডিয়ার জন্য।