Ayodhya: অযোধ্যায় দীপোৎসব, ৩০ লক্ষ প্রদীপে আলোকিত সরযূর তীর | Ayodhya Deepotsav 2026: Over 30 Lakh Diyas Illuminate 56 Ghats Along Saryu River - 24 Ghanta Bangla News
Home

Ayodhya: অযোধ্যায় দীপোৎসব, ৩০ লক্ষ প্রদীপে আলোকিত সরযূর তীর | Ayodhya Deepotsav 2026: Over 30 Lakh Diyas Illuminate 56 Ghats Along Saryu River

Spread the love

লক্ষ লক্ষ প্রদীপের আলোয় আলোকিত অযোধ্যা। শনিবার দীপোৎসব (Deepotsav)-এর দশ বছর উপলক্ষে আলোর উৎসবে মাতল রামনগরী। সরযূ নদীর তীরে ৫৬টি ঘাটে ৩০ লক্ষেরও বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়। প্রদীপের আলোয় সেজে উঠেছে ঘাটগুলি। ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে এক অপূর্ব দৃশ্য ধরা পড়েছে অযোধ্যা ধামে।

দীপোৎসব উপলক্ষে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল চোখধাঁধানো লাইট অ্যান্ড সাউন্ড শো-ও। এই বর্ণাঢ্য উৎসবের সাক্ষী থাকতে সরযূ নদীর তীরের ঘাটগুলিতে ভিড় জমান হাজার হাজার মানুষ। আলোর রোশনাইয়ে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য ছবি ধরা পড়ে অযোধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *