১৯৭৯ সালের Walkman হেডফোনের নস্ট্যালজিয়া ফিরিয়ে আনল Sony, এবার USB-C কানেক্টিভিটি - 24 Ghanta Bangla News
Home

১৯৭৯ সালের Walkman হেডফোনের নস্ট্যালজিয়া ফিরিয়ে আনল Sony, এবার USB-C কানেক্টিভিটি

Spread the love


মুম্বই: পুরনো Walkman যুগের নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনল Sony। ১৯৭৯ সালে সংস্থার প্রথম Walkman-এর সঙ্গে আত্মপ্রকাশ করা MDR-3 হেডফোনের আদলে নতুন MDR-3R মডেল নিয়ে এল জাপানি…

মুম্বই: পুরনো Walkman যুগের নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনল Sony। ১৯৭৯ সালে সংস্থার প্রথম Walkman-এর সঙ্গে আত্মপ্রকাশ করা MDR-3 হেডফোনের আদলে নতুন MDR-3R মডেল নিয়ে এল জাপানি প্রযুক্তি সংস্থা। রেট্রো ডিজাইনের সঙ্গে আধুনিক USB Type-C কানেক্টিভিটি যুক্ত করা হয়েছে নতুন হেডফোনে। থাকছে ২৩ মিমি ড্রাইভার, ইন-লাইন রিমোট কন্ট্রোল এবং বিল্ট-ইন মাইক্রোফোন। পাশাপাশি Netflix-এর জনপ্রিয় সিরিজ Stranger Things-এর অনুপ্রেরণায় একটি বিশেষ সংস্করণও প্রকাশ করেছে Sony।

স্ট্যান্ডার্ড Sony MDR-3R-এর দাম আমেরিকায় ৫৯.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫,৬০০ টাকা। কানাডায় এর দাম ৯৯.৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৬০০ টাকা। Sony-র অনলাইন স্টোর, Amazon, Best Buy এবং অনুমোদিত বিক্রেতাদের কাছ থেকে হেডফোনটি কেনা যাচ্ছে।

অন্যদিকে, Sony MDR-3R Stranger Things Edition-এর দাম আমেরিকায় ৭৯.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৫০০ টাকা। কানাডায় এর দাম ১২৯.৯৯ ডলার, অর্থাৎ আনুমানিক ৮,৬০০ টাকা। এই বিশেষ সংস্করণের প্রি-অর্ডার শুরু হয়েছে Sony, Netflix Shop এবং Amazon-এ। তবে ভারতে কোনও সংস্করণের দাম বা লঞ্চের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি সংস্থা।

রেট্রো ডিজাইনের সঙ্গে USB Type-C

Sony জানিয়েছে, নতুন MDR-3R-এর ডিজাইন তৈরি হয়েছে ১৯৭৯ সালের আসল MDR-3 হেডফোনের আদলে। পুরনো মডেলের মতোই এতে রয়েছে হালকা ওজনের Open-Ear নির্মাণ। ব্যবহারকারীদের জন্য নীল ও কমলা রঙের ঐতিহাসিক ডিজাইনে পরিবর্তনযোগ্য ইয়ার প্যাডও রাখা হয়েছে।

হেডফোনটির স্ট্যান্ডার্ড সংস্করণের প্যাকেজিংয়েও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। এমনকী এর সঙ্গে দেওয়া নির্দেশিকা বইটিও তৈরি করা হয়েছে ১৯৭৯ সালের আসল হেডফোনের ম্যানুয়ালের আদলে।

তবে নতুন মডেলের সবচেয়ে বড় পরিবর্তন কানেক্টিভিটিতে। পুরনো ৩.৫ মিমি অডিও জ্যাকের পরিবর্তে এবার USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে। ফলে Bluetooth Pairing ছাড়াই সামঞ্জস্যপূর্ণ আধুনিক স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের সঙ্গে সরাসরি সংযোগ করা যাবে। আলাদা করে হেডফোন চার্জ করারও প্রয়োজন নেই বলে জানিয়েছে Sony।

কেবলের সঙ্গে রয়েছে ইন-লাইন রিমোট কন্ট্রোল এবং বিল্ট-ইন মাইক্রোফোন। এর মাধ্যমে গান শোনার পাশাপাশি সরাসরি ফোন কলও করা যাবে।

২৩ মিমি ড্রাইভার, কেমন হবে সাউন্ড?

অডিওর জন্য Sony MDR-3R-এ ব্যবহার করা হয়েছে ২৩ মিমি ড্রাইভার ইউনিট। সংস্থার দাবি, ১৯৭০-এর দশকের শেষের দিকের আসল MDR-3 হেডফোনের ভারসাম্যপূর্ণ Open Sound Profile বজায় রাখা হয়েছে। পাশাপাশি আধুনিক ডিজিটাল অডিও ফরম্যাটের উপযোগী করতে কিছু অ্যাকুস্টিক পরিবর্তনও করা হয়েছে।

অর্থাৎ, পুরনো মডেলের সাউন্ডের বৈশিষ্ট্য ধরে রেখেই নতুন প্রজন্মের ডিভাইসে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এই হেডফোন।

Stranger Things Edition-এ লাল-কালো ডিজাইন

স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি Netflix-এর সঙ্গে যৌথ উদ্যোগে MDR-3R Stranger Things Edition প্রকাশ করেছে Sony। জনপ্রিয় সিরিজটির পাশাপাশি Max Mayfield চরিত্রের অনুপ্রেরণায় তৈরি হয়েছে বিশেষ সংস্করণটি।

এতে রয়েছে Stranger Things-এর খোদাই করা লোগো, লাল ও কালো রঙের ইয়ার প্যাড এবং সিরিজের থিম অনুসারে তৈরি বিশেষ প্যাকেজিং। কাল্পনিক Upside Down জগতের ভিজ্যুয়াল থিমও এই সংস্করণের ডিজাইনে তুলে ধরা হয়েছে।

তবে আপাতত Sony-র তরফে ভারতে MDR-3R বা Stranger Things Edition, কোনওটিরই বাজারে আসার বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। ফলে ভারতীয় ক্রেতাদের এই রেট্রো USB-C হেডফোনের জন্য আরও অপেক্ষা করতে হবে।

Get your daily dose of tech news and insight.  Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *