বিচ্ছেদের জল্পনায় ইতি! দীপাবলির পার্টিতে হাত ধরে হাজির অভিষেক-ঐশ্বর্য - 24 Ghanta Bangla News
Home

বিচ্ছেদের জল্পনায় ইতি! দীপাবলির পার্টিতে হাত ধরে হাজির অভিষেক-ঐশ্বর্য

Spread the love


মুম্বই: মুম্বইয়ে ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রার দীপাবলির পার্টিতে একসঙ্গে হাজির হয়ে অনুরাগীদের চমকে দিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। শুধু একসঙ্গে উপস্থিতিই নয়, পার্টিতে…

মুম্বই: মুম্বইয়ে ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রার দীপাবলির পার্টিতে একসঙ্গে হাজির হয়ে অনুরাগীদের চমকে দিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। শুধু একসঙ্গে উপস্থিতিই নয়, পার্টিতে দু’জনকে দেখা গেল হাত ধরে প্রবেশ করতে। ক্যামেরার সামনে একসঙ্গে পোজও দিলেন তাঁরা। দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। সেই আবহে এই যুগল উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের।

এদিন লাল শাড়ি ও ঝলমলে গয়নায় সেজেছিলেন ঐশ্বর্য। পাশে ছিলেন অভিষেক। দু’জনের হাত ধরাধরি করে পার্টিতে আসার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োয় অভিষেককে ঐশ্বর্যকে ক্যামেরার দিকে তাকাতে বলতে দেখা যায়। অন্য একটি দৃশ্যে স্বামীর কাঁধে মাথা রাখেন অভিনেত্রী। তাঁদের এই মুহূর্ত ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

চলতি বছরের ২০ এপ্রিল বিয়ের ১৯ বছর পূর্ণ করেছেন অভিষেক ও ঐশ্বর্য। সম্প্রতি তাঁদের দাম্পত্যের দীর্ঘ পথচলা নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক স্ত্রীকে নিজের ‘সোলমেট’ বলে উল্লেখ করেছিলেন। তাঁদের সম্পর্ককে স্বপ্নের মতো বলেও বর্ণনা করেন অভিনেতা।

সফল দাম্পত্যের রহস্য কী? এমন প্রশ্নের উত্তরে অভিষেকের মজার জবাব ছিল, প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে স্ত্রীকে তিন বার ‘সরি’ বলতে হবে। তাঁর এই মন্তব্যও অনুরাগীদের নজর কেড়েছিল।

২০২৪ সালের জুলাইয়ে একটি হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বর্যকে আলাদা সময়ে প্রবেশ করতে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের জল্পনা বাড়তে থাকে। অভিষেকের একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দেওয়াও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছিল। দীর্ঘদিনের দাম্পত্যে বিচ্ছেদের প্রবণতা কেন বাড়ছে, তা নিয়েই ছিল ওই পোস্ট।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যর সিঁথিতে সিঁদুর দেখা যাওয়ার পরেও তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল। সাম্প্রতিক সময়ে অবশ্য একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে। সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত ছিলেন তাঁরা।

মনীশ মলহোত্রার দীপাবলির পার্টিতে তাঁদের হাত ধরে আসার মুহূর্ত তাই নতুন করে আলোচনায়। যদিও নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও নতুন মন্তব্য করেননি দু’জনেই।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ৫ কোটি টাকা দাবি! হুমকি ফোন পেলেন তুষার কাপুর

‘কাঁটে’, ‘কাবিল’-এর নির্মাতা আর নেই, কীভাবে মৃত্যু হল সঞ্জয় গুপ্তর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *