ফরেস্টের ভেতর থেকে উদ্ধার এক কিশোরীর বিবস্ত্র পচাগলা দেহ - 24 Ghanta Bangla News
Home

ফরেস্টের ভেতর থেকে উদ্ধার এক কিশোরীর বিবস্ত্র পচাগলা দেহ

Spread the love

এই সময়, রায়গঞ্জ: জঙ্গলের ভিতর থেকে এক কিশোরীর বিবস্ত্র অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধার হলো। বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের কুলিক বনাঞ্চলের আব্দুলঘাটা এলাকায় দেহটি উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তর ও রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। চলে আসেন মৃতার পরিবারের সদস্যরাও।

কিশোরীর পরনের জামা-কাপড় দেখে পরিবারের লোকেরা তাকে শনাক্ত করে। তার বয়স ১২ বছর। রায়গঞ্জ থানা এলাকায় তার বাড়ি। মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওই দিনই রায়গঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবার আব্দুলঘাটা এলাকার জঙ্গলের ভিতরে এক কিশোরীর মৃতদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে।

মৃতার বাবা বলেন, ‘আমাদের অনুমান ওকে ধর্ষণের পর খুন করা হয়ে থাকতে পারে।’ স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডল বলেন, ‘বন দপ্তরের নিষেধাজ্ঞা থাকায়, কেউ সচরাচর এখানে আসে না। তবে আজ পচা দুর্গন্ধ পাওয়ায় স্থানীয় কিছু মানুষ এসে দেখে এই ঘটনা।’ ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল, নামানো হয় স্নিফার ডগ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *