জন্মদিনে সাফাই কর্মীদের পা ধুইয়ে সম্মান জানালেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র
নিজের জন্মদিনে বর্ধমানের সাফাই কর্মীদের পা ধুইয়ে সংবর্ধনা জানালেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমানের টাউন হলে সাফাই কর্মীদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের সংবর্ধনা জানানো হয়। সাফাই কর্মীদের কাজ, স্বাস্থ্য পরিষেবা এবং তাঁদের প্রাপ্য সম্মানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। বিস্তারিত জানতে দেখুন Ei Samay-এর এই প্রতিবেদন।