কেশপুরে রং সাইডে গাড়ি চালানোর অভিযোগ, বালির স্তূপে ধাক্কা চারচাকার
পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার মুগবাসনে চারচাকা গাড়ির দুর্ঘটনা। রাস্তার পাশে রাখা বালির স্তূপে ধাক্কা মেরে ছিটকে যায় গাড়িটি। পুলিশ জানিয়েছে, গাড়িটি রং সাইড দিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার CCTV ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কী ভাবে ঘটল দুর্ঘটনা? দেখুন বিস্তারিত।