কেরালায় PAC-র সর্বভারতীয় সম্মেলনে সস্ত্রীক যোগ দিলেন জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার
কেরালার তিরুবনন্তপুরমে কেরালা বিধানসভায় আয়োজিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র সর্বভারতীয় সম্মেলনে অংশ নেন জগদ্দল বিধানসভার বিধায়ক রাজেশ কুমার। দেশের সংসদীয় গণতন্ত্র ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দর্শকাসনে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী প্রতিভাও। সংসদীয় ব্যবস্থায় জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এই সম্মেলনের আয়োজন।