ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয়, ম্যাচ শেষে কী বললেন বাগান সভাপতি?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল থেক্কাথারা পুরুষোত্তমের…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল থেক্কাথারা পুরুষোত্তমের ওডিশা এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে একটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মেরিনার্সরা। জোড়া গোল করে যান দেজান ড্রাজিচ। এছাড়াও শেষ মুহূর্তে গোল করে দলের জয় সুনিশ্চিত করে যান বিদেশি তারকা লি হ্যারি আরউইন। পূর্বে দুইবার পিছিয়ে থেকেও ওডিশা দল সমতায় ফিরলে ও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
এই জয়ের সুবাদে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডকে পিছনে ফেলে ফের শীর্ষ স্থানে উঠে আসলো মোহনবাগান সুপার জায়ান্ট। বর্তমানে ৫ ম্যাচ খেলে তাদের সংগ্রহে রয়েছে মোট ১২ পয়েন্ট। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে নর্থইস্ট। তবে ঘরের মাঠে এই ম্যাচে জয় আসলেও ম্যাচ জুড়ে রেফারির বেশকিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বাঁধে সকলের মধ্যে। ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাচ পরিস্থিতির পাশাপাশি রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাগান সভাপতি দেবাশিস দত্ত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ সব ম্যাচই কঠিন। সেইজন্য এটা আইএসএল। প্রতিটি দল ভালো দল। কষ্ট করে খেলেই জিততে হবে। তবে আমার মনে হয় রেফারি আজকে রাতে ঘুমোতে পারবেন না। লজ্জায় তার ঘুম আসার কথা নয়। দুটো একেবারে সহজ পেনাল্টি ছিল। পেনাল্টি কেন দিল না আমি জানি না। এই রেফারিংয়ের মান থাকলে বা রেফারিং নিয়ে কাজ না করলে ভারতবর্ষের ফুটবলের উন্নতি করা সম্ভব নয়। তবে জেমি ম্যাকলারেনের আজ ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। ম্যাকলারেন মাঠে নামতেই ওদের ডিফেন্সে ফাঁক তৈরি হল। তারা একসাথে যদি এইভাবে খেলতে পারে সেটা আমাদের জন্য মঙ্গলজনক।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.