আইএসএল শুরুতেই কোচ ছাঁটাই, মানোলোকে বিদায় জানাল মুম্বই - 24 Ghanta Bangla News
Home

আইএসএল শুরুতেই কোচ ছাঁটাই, মানোলোকে বিদায় জানাল মুম্বই

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক মরসুম ধরেই চেনা ফর্মে নেই মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্বে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক মরসুম ধরেই চেনা ফর্মে নেই মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্বে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির পাশাপাশি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেও এখন বজায় নেই সেই ধারাবাহিকতা। পরবর্তীতে অনায়াসেই সেই শিরোপা ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট।

এমনকি গত মরসুমে ও অনবদ্য ফুটবলের মধ্য দিয়ে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল। তবে শেষ পর্যন্ত থাকেনি সেই ছন্দ। যারফলে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। সেই সব ভুলে এই মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল মুম্বাই শিবির।

সেক্ষেত্রে দুইবারের সুপার কাপ জয়ী কোচ মানোলো মার্কেজের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। তবে ব্যাপক প্রত্যাশা থাকলেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। এবারের আইএসএলের প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সের কাছে পরাজিত হয় মুম্বাই সিটি এফসি‌। তারপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পাঞ্জাব এফসির ও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নেয় মুম্বাই। কিন্তু সেই ধারাবাহিকতা ও থাকেনি। গত ম্যাচে টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে পরাজিত হয় দেশের বানিজ্য এই ফুটবল ক্লাব। যারফলে বর্তমানে দশম স্থানে রয়েছে আইএসএল জয়ীরা।

এমন পারফরম্যান্স যে কিছুতেই মেনে নিতে পারবে না ম্যানেজমেন্ট বা সমর্থকরা, সেটাই স্বাভাবিক। সেইমতো আজ নিজেদের সোশ্যাল সাইট থেকে মানোলোকে বিদায় জানায় মুম্বাই শিবির। কিন্তু কে হবেন দলের নতুন কোচ, সেটা এখনও স্পষ্ট নয়।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *