Gold traders-ধনতেরাসে লক্ষ্মীলাভের আশায় স্বর্ণ ব্যবসায়ীরা
গৌরীশঙ্কর মোড়ের এক স্বর্ণ ব্যবসায়ী সুদীপ্তা দাস বলেন, ‘গত এক মাসের তুলনায় সোনার দাম অনেকটাই কমেছে। দাম বেশি থাকায় আগে ব্যবসায় বেশ মন্দা ছিল। দাম কমায় এখন ক্রেতাদের মধ্যে সোনা কেনার আগ্রহ বেড়েছে। ধনতেরাসকে সামনে রেখে বিক্রিও ভালো হচ্ছে।’ তাঁর আশা, শুক্রবার দোকানে বহু ক্রেতাই ভিড় করবেন। বৃহস্পতিবার একটি দোকানে সোনার গয়না কিনতে আসা অণ্বেষা মাইতির কথায়, ‘আগের তুলনায় গত কয়েক দিনে সোনা কিছুটা কমেছে। তাই দোকানে এসেছি।’